ডেস্ক রিপোর্ট: মালদ্বীপে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়। যাদের বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নেই তাদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে।
শনিবার (২১ মে) মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নাই তাদেরকে দ্রুততার সঙ্গে ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে মালদ্বীপে বৈধভাবে কাজ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।…বৈধকরণ প্রক্রিয়ার সুযোগে যদি কেউ বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ না করেন, তবে তার বিরুদ্ধে মালদ্বীপের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবেদনের প্রক্রিয়া উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আপনি যেখানে কাজ করছেন সেই মালিককে ইকনোমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে আবেদন করতে হবে। কোনো তথ্য প্রয়োজন হলে অফিস সময়ে অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের ফোন নম্বর (১৫০০) বা ইমেইল (xpat@1500help.mv) কিংবা বাংলাদেশ হাইকমিশনের ফোন (৩৩২০৮৫৯) অথবা ভাইবারে (৭৬১৬৬৩৬) যোগাযোগ করতে বলা হয়েছে।
পর্যটননির্ভর অর্থনীতির দেশ মালদ্বীপে বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে মোট কতজন বাংলাদেশি কর্মী কাজ করছেন তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ৮০ হাজারের মতো প্রবাসীকর্মী দেশটিতে রয়েছেন বলে গত বছরের ফেব্রুয়ারিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।-।ইত্তএফাক
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments