ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৪ আগস্ট ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে সারাদেশে সভা, সমাবেশ, মিছিলের মাধ্যমে আগামীকাল ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের জন্য সংগঠনের জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা, জুলাই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করা, প্রয়োজনীয় সংস্কার করে দ্রæত নির্বাচনের তারিখ ঘোষণা, পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আগামীকাল ৫ আগস্ট ২০২৫ বেলা ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বাসদ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকালের গণসমাবেশ ও মিছিলের কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত হয়ে সফল করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী-দরদীসহ গণতন্ত্রকামী দেশপ্রেমিক সকল জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments