স্টাফ রিপোটার: ইংল্যান্ডের বিখ্যাত পাইনউড স্টুডিও’র অধীনে প্রতিবছর আয়োজন করা হয় লিফট অফ গ্লোবাল নেটওয়ার্ক ফার্স্ট টাইম ফিল্মমেকার সেশন। এই বছর এই প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ললাট’। বিষয়টি নিশ্চিত করেছেন এই চলচ্চিত্রটির নির্মাতা পুলক রাজ।
নির্মাতা জানান, ইংল্যান্ডের উৎসব কর্তৃপক্ষ এক ই-মেইল বার্তায় উৎসবে ‘ললাট’ নির্বাচিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
নির্বাচিত চলচ্চিত্র গুলোকে বিশ্ব দর্শকের কাছে পৌঁছে দেওয়াই এই প্লাটফর্ম এর মূল উদ্দেশ্য। এছাড়া সেশনের দর্শক ও বিচারকদের রায়ের সেরা ছবিগুলোর নির্মাতারা তাদের পরবর্তী ছবি নির্মাণের জন্য পাইনউড স্টুডিওর সহযোগিতা পাবে।
এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প, স্ক্রিপ্ট, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন পুলক রাজ।
পুলক রাজ বলেন, গল্প, প্লট, চিত্রনাট্য, তারপর ক্যামেরা, অ্যাকশন, কাট এ যেন ঘোরের মধ্যে একটা স্বপ্ন। স্বপ্ন চলচ্চিত্র নির্মান করা। মৌলিক গল্প নিয়ে চলচ্চিত্রের ঘুড়িটাকে বিশ্বের বুকে উড়াতে চাই।
জান গেছে, একজন পাগল নারীর বাস্তব জীবন চিত্র নিয়ে নির্মিত হয়েছে 'ললাট' চলচ্চিত্র।
ললাটে অভিনয় করেছেন বেনজীর আহমেদ লিয়া ও শেখ আনিসুর রহমানসহ আরও অনেকেই। চিত্রগ্রহনে ছিলেন,ইমরুল হাসান। একটি টঙ্কার পরিবেশনা।
গত বছর ৩ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৩ মিনিটের চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব ২০২২ এ "ললাট" উন্মুক্ত বিভাগে জুরি পুরষ্কার অর্জন করেছে। এসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জুরি বোর্ডের চেয়ারম্যান, শিক্ষক ও নির্মাতা মানজারে হাসীন মুরাদ ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments