রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের মুলাদীতে হাতের টানেই একটি সড়কের পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট, কম পরিমাণ বিটুমিন ও প্রয়োজনীয় প্রাইম কোট ছাড়া কাজ করার কারণে এমনটি হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কের কাজ বন্ধ করে দেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, মুলাদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেরচর পাইতিখোলা খেয়াঘাট থেকে সদর ইউনিয়নের কুতুবপুর বাজার পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ মিটার সড়ক সংস্কারের জন্য প্রায় চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি করছেন ঠিকাদার মো. রফিকুল ইসলাম।
কুতুবপুর বাজার এলাকার বাসিন্দা আব্দুল জলিল সিকদার বলেন, প্রায় আড়াই কিলোমিটার সড়ক সংস্কারের কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত বুধবার (১৫ এপ্রিল) পিচ ঢালাইয়ের কাজ শুরু করা হয়। কিন্তু কম বিটুমিন ব্যবহারের কারণে শিশুদের হাতের টানেই পিচ উঠে যাচ্ছে। এতে অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কাজ বন্ধ করে দেন।
তবে ঠিকাদার মো. রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, মূল ঠিকাদারের কাছ থেকে কাজ নিয়ে নিয়ম মেনেই সড়কের কাজ করা হচ্ছে। নিম্নমানের কাজ করার কোনো সুযোগ নেই। কাজের মান নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ল্যাব রয়েছে। তিনি আরও বলেন, সড়কে পিচ ঢালাইয়ের পর পূর্ণাঙ্গ ‘কিউরিং’ হতে অন্তত ৮ থেকে ১০ দিন সময় লাগে। গত বুধবার পাইতিখোলা থেকে কুতুবপুর সড়কের কিছু অংশে পিচ ঢালাই করা হয়েছে। একটি মহল ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে পিচ তুলে ভিডিও করে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
এ বিষয়ে মুলাদী উপজেলা প্রকৌশলী মো. জিয়াউল হক বলেন, পাইতিখোলা থেকে কুতুবপুর সড়কের কাজ সন্তোষজনক হলেও কিছু লোক কাজের বাধা দেওয়ার চেষ্টা করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments