ডেস্ক রিপোটার: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। গান ও নাচের মাধ্যম্যে আমরা সৃষ্টি করি সৌহাদ্যপূর্ণ ভাতৃত্ববোধ। বৈশ্বিক মহামারীর প্রকোপে শিল্পী সমাজ আজ বিপর্যস্থ। এসময়ে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নানা আয়োজনের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ডান্স এগেইনস্ট করোনা শীর্ষক কর্মসূচী গ্রহণ করেছে।
আগামী ২০-২২ জানুয়ারি বিকাল ৪টা থেকে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৭৫টি দলের নতুন নৃত্য নিয়ে তিন দিনব্যাপী "জাতীয় নৃত্য উৎসব" অনুষ্ঠিত হবে। ২০ জানুয়ারি বিকাল ৪টায় উৎসবের উদ্বোধন। একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের পরিবেশনা এছাড়াও কিছু সংগঠন একই সময়ে নিজ নিজ জেলায় তাদের প্রযোজনাটি মঞ্চস্থ করবেন।
৭৫টি মৌলিক নতুন নৃত্য সৃজনের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। যেখানে দেশের প্রথিতযশা নৃত্য পরিচালকসহ নবীন নৃত্য পরিচালকদেরও কাজ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে।
৭৫ টি দলে ১০ জন করে নৃত্যশিল্পী কাজ করার সুযোগ পেয়েছে। আবার কোন কোন দলে ২০/৩০ জন নৃত্যশিল্পীও অংশগ্রহণ করেছে। এতে করে ৭৫ জন নৃত্য পরিচালকসহ দেশের প্রায় এক হাজার নৃত্যশিল্পীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পৃষ্ঠোপষোকতা করতে সক্ষম হয়েছে। নতুন নৃত্য প্রযোজনা নির্মনের জন্য ৭৫টি দলের মধ্যে ৫০টি দলকে এক লক্ষ টাকা এবং ২৫টি দলকে ৮০ হাজার করে মোট ৭০ লক্ষ টাকা অর্থ সহযোগীতা প্রদান করা হয়েছে। বাংলাদেশে এতোগুলো মৌলিক নৃত্য নিয়ে এটিই প্রথম উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ ১৯ জানুয়ারিবেলা ১২টায় উৎসব উপলক্ষ্যে জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের উপপরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments