স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের দশম দিনে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস ও জার্মানি। অন্যদিকে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ইকুয়েডরকে গোলশূন্য ড্রতে রুখে দিয়েছে বিশ্বকাপে অভিষেক হওয়া ক্ষুদ্র দ্বীপদেশ কুরাসাও। শনিবার রাতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান আসরে গ্রুপ ‘ই’ ও ‘এফ’-এর তিনটি ম্যাচে দারুণ লড়াই দেখেছে ফুটবলপ্রেমীরা।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে জোড়া গোল করেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো। ম্যাচের প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় কমলা শিবির। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে বড় জয় নিশ্চিত করে রোনাল্ড কোম্যানের দল। সুইডেনের হয়ে একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে। এই জয়ে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেল নেদারল্যান্ডস।
টরন্টোর বিএমও ফিল্ডে গ্রুপ ‘ই’-এর ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় জার্মানরা। ডেনিজ উন্দাভের জোড়া গোলে জয় তুলে নেয় ইউলিয়ান নাগেলসমান-এর দল। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’ থেকে সবার আগে শেষ বত্রিশে জায়গা করে নিল ডাই মানশাফট।
দিনের সবচেয়ে বড় চমক দেখিয়েছে কুরাসাও। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিয়েছে ক্যারিবীয় দেশটি। ম্যাচে ইকুয়েডর ২৮টি শট নেয়, যার ১৫টিই ছিল গোলমুখে। কিন্তু কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম একাই ১৫টি সেভ করে দলকে ইতিহাস গড়তে সাহায্য করেন। ১৯৬৬ সালের পর অতিরিক্ত সময় ছাড়া বিশ্বকাপের কোনো ম্যাচে এটিই কোনো গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
গ্রুপ ‘ই’-এর বর্তমান অবস্থা অনুযায়ী, দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আইভরি কোস্ট। এক ম্যাচ খেলে ইকুয়েডর ও কুরাসাওয়ের পয়েন্ট ১ করে। গ্রুপের শেষ ম্যাচে জার্মানির মুখোমুখি হবে ইকুয়েডর, আর আইভরি কোস্টের বিপক্ষে খেলবে কুরাসাও। নকআউটে যেতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ইকুয়েডর ও কুরাসাওয়ের সামনে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments