টি-টোয়েন্টি
ডেস্ক রিপোর্ট: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দেয় পিসিবি।
এর আগে বাংলাদেশের পক্ষে প্রকাশ্যে সমর্থনের কথা জানিয়ে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এমন অবস্থায় পাকিস্তানের সম্ভাব্য বয়কটের খবরে ক্ষুব্ধ হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। সম্ভাব্য শাস্তির মধ্যে নিষেধাজ্ঞা, দ্বিপাক্ষিক সিরিজে প্রভাব কিংবা আইসিসি ইভেন্টে অংশগ্রহণে বিধিনিষেধ আরোপের কথাও উল্লেখ করা হয়েছে।
তবে পিসিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। বোর্ড সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে আইসিসির সিদ্ধান্ত ঘিরে বিশ্ব ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত হিসেবে দেখলেও, অনেকে মনে করছেন এতে ক্রিকেটের বাইরের বিষয় প্রভাব ফেলেছে।
সব মিলিয়ে বাংলাদেশের বাদ পড়া, স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি এবং পাকিস্তানের সম্ভাব্য বয়কট—এই তিন ইস্যু ঘিরে টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ছে। আগামী দিনে আইসিসি ও পিসিবির অবস্থান কী হয়, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেটবিশ্ব।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments