ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে সম্মত হয়েছে কাতার। বাংলাদেশের অনুরোধে এ ইতিবাচক সাড়া দিয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি।
সোমবার (৯ আগস্ট) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের প্রথম বৈঠক হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখিকে কর্মী নেওয়ার অনুরোধ জানান।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কাতারে সাড়ে তিন লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছেন। নতুন কোনো ক্ষেত্রে আমাদের এখান থেকে আরও লোকজন পাঠাতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তাদের নতুন চাহিদা আছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় আরও জোরালোভাবে কাজ করবে।’
করোনা মোকাবিলায় কাতার সরকারের সফলতাসহ সাম্প্রতিক সময়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকারের সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে প্রদত্ত সুবিধাদির কথা উল্লেখ করে দু’দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ প্রসঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের চেম্বার্স অব কমার্স এবং অন্যান্য পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে ওয়েবিনার আয়োজনের প্রস্তাব করলে কাতারের প্রতিমন্ত্রী ইতিবাচক সাড়া দেন।
কাতারের প্রতিমন্ত্রী সেপ্টেম্বরে ফরেন অফিস কন্সালটেশন অনুষ্ঠিত হওয়ার কথা বলেন এবং দু’দেশের জন্য সুবিধাজনক সময়ে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments