স্টাফ রিপোটার: আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।দলে আবার ডাক পেয়েছেন আফিফ হোসেন ও নাইম শেখ।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।
ঘরোয়া আসরে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে দুই বছর পর ওয়ানডে দলে ফিরছেন নাইম। লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১৬ ম্যাচে ৭১ দশমিক ৬৯ গড়ে ৯৩২ রান করার পুরস্কার পেয়েছেন ২০২০ ও ২০২১ সালে দু’টি ওয়ানডে খেলা নাইম।
চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর দলে জায়গা হারান আফিফ। এরপর ডিপিএলে ১৫ ম্যাচে ৫৫ গড়ে ৫৫০ রান করেন তিনি।
দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরী ও ইয়াসির আলী।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, এশিয়া কাপের আগে এটি হবে শেষ সিরিজ এবং আমরা কিছু খেলোয়াড়কে পরখ করে দেখতে চাই। এজন্যই নাইম-আফিফকে দলে নেয়া হয়েছে।
সূচি অনুযায়ী আগামী ৫, ৮ এবং ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং নাইম শেখ।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments