ডেস্ক রিপোর্ট: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে দাপুটের সহিত হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতারের বোলিং তোপে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো বাংলাদেশ নারী দল।
হোয়াইটওয়াশ এড়াতে বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। এ ম্যাচেও বাংলাদেশ বোলারদের বিপক্ষে জ¦লে উঠতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। নাহিদের তোপে পড়ে ২৭ দশমিক ২ ওভারে ৭২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। নাহিদা ১০ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন।
জিম্বাবুয়ের পক্ষে মাত্র এক ব্যাটার দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। ওপেনার শারন মায়ার্স ৩৯ রান করেন।
জবাবে ৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৯০ বল বাকী রেখে সহজেই লক্ষ্য স্পর্শ করে বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার মুশশিদা খাতুন অপরাজিত ৩৯ রান করেন। এছাড়া নুজহাত তাসনিয়া ১০, অধিনায়ক নিগার সুলতানা ১২ রান করেন।
এর আগে প্রথম ম্যাচে ৮ এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে এবার ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান-জিম্বাবুয়ে-থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
২১ নভেম্বর হারারেতে আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments