স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকটের জন্য ১০ সদস্যের প্রস্তাবিত কমিটি জাতীয় সংসদে পাশ হয়েছে। এ কমিটির মেয়াদ গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০ দিন।
আজ রবিবার (২৬ এপ্রিল) বিকালে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, 'সাম্প্রতিক জ্বালানি সংকটে গঠিত কমিটি সুপারিশসহ সংসদে প্রতিবেদন প্রদান করবে। সরকার ও বিরোধী দল মিলে জাতীয় সংসদে কমিটি গঠনের এমন নজর বিরল। এর আগে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় রূপান্তরে সরকার ও বিরোধী দল একমত হয়েছিল।'
গত ২৩ এপ্রিল ইরান-ঈসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে দেশের ভেতরে তৈরি হওয়া জ্বালানী সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠনের জাতীয় সংসদে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কমিটির সরকার দলের পক্ষ থেকে ৫ সদস্য হলো- 'জ্বালানি মন্ত্রনালয়ের মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, জ্বালানী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষীপুর ০৪ এর সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ ০২ এর সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর ০৩ এর সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।' এ কমিটির সভাপতি করা হয়েছে জ্বালানি মন্ত্রনালয়ের মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকুকে।
বিরোধী দলের পাঁচ সদস্য হলেন সাইফুল আলম মিলন (ঢাকা-১২), আবদুল বাতেন (ঢাকা-১৬), মোঃ নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫।
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার প্রধান সড়কসহ অলিগলি পানিতে তলিয়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া বৃষ্টি প্রায় ২ ঘণ্টা মুষলধারে চলে। এ সময়ে ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্পিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার, ১২ জুলা ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৭ জেলায় ভারী বর্ষণ কমে এলেও এখনো নিম্নাঞ্চল পানির নিচে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর শ্যামলীর ...
সব মন্তব্য
No Comments