নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: আটোয়ারীতে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে ইউএনও রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির, প্রকৌশলী মোঃ ফয়সাল, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, ওসি মোঃ মতিয়ার রহমান, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, আটোয়ারী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ হারুন উর রসিদ, জুলাই যোদ্ধা মোঃ নাঈম উদ্দীন রাব্বু, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ পরিষদের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।
প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৫ মার্চ সন্ধ্যায় উপজেলায় অবস্থিত চারটি বদ্ধভূমিতে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে মোমবাতি প্রজ¦লন করা হবে। একই সাথে মহান স¦াধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, কুচ কাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা উল্লেখযোগ্য।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments