নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃজেলা বিআরটিসি বাস সার্ভিস বন্ধ করে দেওয়ার লক্ষ্যে একটি মহলের অপতৎপরতার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অসদাচরণের অভিযোগ তুলে ইতোমধ্যে মানববন্ধনসহ নানা কর্মসূচিও পালন করা হয়েছে।
তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসে নিয়মিত ৬০ টাকা ভাড়া এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় কিংবা হয়রানির অভিযোগকে তারা ভিত্তিহীন বলে দাবি করেছেন।
একাধিক যাত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধা আদায়ের জন্য পরিকল্পিতভাবে এই সেবাটি বন্ধ করতে চায়। বাস্তবে এখানে কোনো অনিয়ম নেই বলেও তারা জানান।
অন্যদিকে শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই বাস সার্ভিস বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন তারা। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত ব্যাহত হবে এবং বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া গুনতে হবে।
নেত্রকোনা বিআরটিসি কাউন্টারের ম্যানেজার কামরান বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হয় কি না, তার সঠিক জবাব যাত্রীরাই দিতে পারবেন। একটি পক্ষ দলীয় পরিচয় ব্যবহার করে বাস সার্ভিসটি দখলে নিতে চাওয়ায় এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
সংশ্লিষ্টদের মতে, জনস্বার্থে চালু থাকা এই গুরুত্বপূর্ণ পরিবহন সেবাটি সচল রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ জরুরি। অন্যথায় একটি মহলের ষড়যন্ত্রে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments