স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধসহ মোট ১৪টি স্থাপনার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন ইস্যুকৃত ও নবায়নকৃত সব পাসপোর্টে এ পরিবর্তন কার্যকর হবে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি আগে মেশিন রিডেবল পাসপোর্টে থাকলেও ই-পাসপোর্ট চালুর পর তা বাদ দেওয়া হয়েছিল। এবার সরকারি সিদ্ধান্তে এটি পুনর্বহাল করা হচ্ছে। তবে পুরোনো পাসপোর্টধারীদের তাৎক্ষণিক কোনো জটিলতায় পড়তে হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে। সরকার স্পষ্ট করেছে, ই-পাসপোর্ট থেকে শর্তটি বাদ দেওয়া হলেও ইসরায়েলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা কখনোই প্রত্যাহার করা হয়নি। ফলে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইসরায়েল ভ্রমণের সুযোগ এখনও নেই।
পাসপোর্ট থেকে যে ১৪টি স্থাপনার ছবি বাদ যাচ্ছে তার মধ্যে রয়েছে: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকা প্রতীকসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং মেহেরপুরে মুজিবনগর সরকারের স্মৃতিসৌধ। এসব ছবির পরিবর্তে কী যুক্ত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি অধিদপ্তর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, পাসপোর্টের নিরাপত্তা ফিচার ও আন্তর্জাতিক মান বজায় রাখতে নিয়মিত নকশা পরিবর্তনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। ই-পাসপোর্টের নতুন ব্যাচ ছাপা শুরু হলে এসব পরিবর্তন দৃশ্যমান হবে। নাগরিকদের বিভ্রান্ত না হতে এবং গুজবে কান না দিতে অনুরোধ করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments