সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের কলতাপাড়া এলাকার ডোবা থেকে এক অটোচালকের কেঁচি দিয়ে আঘাত করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ।
নিহত অটোচালকের নাম আক্রাম হোসেন (৩০)। সে কেন্দুয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের গোলাপ হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়ায়, বুধবার দুপুরে বাড়ী থেকে অটোরিক্সা নিয়ে বের হয় আক্রাম হোসেন। কুটামনি থেকে ভাড়া নিয়ে ভাটারার দিকে গেলে তিনি আর ফিরে আসেনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মেস্টার ইউনিয়নের কলতাপাড়া এলাকার একটি ডোবা থেকে কেঁচি দিয়ে আঘাত করা আক্রামের লাশ উদ্ধার করে পুলিশ।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, অটোচালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments