বাসদ (মার্কসবাদী)
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ঘোষিত ১৬-২২ জুন “দাবি সপ্তাহ” কর্মসূচির অংশ হিসেবে আজ ১৯ জুন (শুক্রবার) বিকাল ৪টায় রাজধানীর মিরপুর-১২ এলাকায় পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন পার্টির ঢাকা নগর ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ার, মিরপুর শাখার ইনচার্জ ডা. মুজিবুল হক আরজু এবং শাখা সংগঠক আহাদ আলী।
বক্তারা বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে ক্রমেই দুর্বিষহ করে তুলছে। চাল, ডাল, তেল, সবজি, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে অবস্থান করছে। এর মধ্যেই সরকারের বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। তারা বলেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের অতিরিক্ত ব্যয় এবং সিস্টেম লস কমানোর পরিবর্তে সরকার বারবার জনগণের পকেট থেকে অর্থ আদায়ের পথ বেছে নিয়েছে।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের গণতান্ত্রিক সংস্কারের প্রশ্নে জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি এবং ঐকমত্য কমিশনে গৃহীত সুপারিশ বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। ফলে প্রশাসন, বিচারব্যবস্থা ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও গণতান্ত্রিক কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
পথসভায় বক্তারা নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার সংস্কৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড ও সহিংস ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়ায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও হয়রানিমূলক কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে আরও সংকুচিত করছে।
বক্তারা বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার, আমেরিকার সঙ্গে সম্পাদিত অবৈধ বাণিজ্য চুক্তি বাতিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের গণতান্ত্রিক সংস্কার, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা জনগণের স্বার্থ রক্ষায় এসব দাবির ভিত্তিতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments