অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। আনুমানিক ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
৩রা মার্চ (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সিবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মুন্সিবাজারের চুইঝাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট স্থাপন করে।
এসময় ‘গোল্ডেন লাইন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা। ঘটনাস্থল থেকেই তাসলিমা খাতুন (৪৬) নামে এক নারীকে আটক করা হয়। তার পিতার নাম মৃত আবু তালেব খন্দকার। তিনি মাগুরা সদর উপজেলার ছয়চার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও অন্যান্য মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তাকে একটি সক্রিয় মাদক চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুরের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক সমাজের জন্য এক গভীর সংকট—যা তরুণ প্রজন্মকে বিপথগামী করছে, পারিবারিক ও সামাজিক স্থিতি নষ্ট করছে এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। “জিরো টলারেন্স” নীতির আলোকে মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মাদক, সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে র্যাব-১০ ভবিষ্যতেও পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে অভিযান পরিচালনা করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments