নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে বিআরটিসির দোতলা বাস চলাচলে যাত্রীসেবার মান উন্নয়ন, যাত্রী হয়রানি বন্ধ এবং অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ দুপুর ১২টায় নেত্রকোণা বিআরটিসি বাস স্ট্যান্ডে সচেতন নাগরিক ও ছাত্র সমাজ-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, বিআরটিসির বাসগুলোতে যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অতিরিক্ত ভাড়া আদায় এবং সময়সূচি না মানার মতো নানা সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে।
এসব কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, বিআরটিসি ময়মনসিংহ ডিপোতে দুর্নীতি ও অনিয়মের কারণে সেবার মান দিন দিন অবনতি হচ্ছে।
তারা অবিলম্বে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ ডিপো ম্যানেজারের অপসারণসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধন থেকে যাত্রীসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments