স্টাফ রিপোর্টার: বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় সাকিবের ওপর নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকেই নিষিদ্ধ হচ্চৈন সাকিব আল হাসান।
গত কয়েকদিন এমন গুঞ্জন চলছিল। সেটা এখন সত্যি হওয়ার পথে। নিয়ম অনুযায়ী, পরপর দুই বোলিং টেস্টে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা হচ্ছে না সাকিবের। যদিও লাল-সবুজের জার্সিতে ব্যাটার পরিচয় খেলে যেতে পারবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ডে এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযেোগীতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের জন্য বোলিং নিষেধাজ্ঞা বহাল থাকছে । বাংলাদেশ ক্রিকেট বলেছে, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে নিষেধাজ্ঞা উঠে যাবে। এর আগ পর্যন্ত ব্যাটার হিসেবে খেলবেন সাকিব।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments