ডেস্ক রিপোর্ট: মেয়েকে খুন করে উল্টো তার স্বামীর বিরুদ্ধে অপহরণ ও যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার অভিযোগে মামলা করেও শেষ রক্ষা হলো না বাবা আবদুল কুদ্দুস খাঁ’র। সাত বছর ধরে পুলিশের বিভিন্ন সংস্থার তদন্তে স্বামীর সম্পৃক্ততার প্রমাণ না পেয়ে আদালতে প্রতিবেদন দিলেও তা বারবার নারাজি দিয়ে আসছিলেন বাবা কুদ্দুস খাঁ। সবশেষ পিবিআইয়ের হাতে তদন্ত এলে ঘটনা নতুন মোড় নেয়। পালিয়ে বিয়ে করার ক্ষোভ ও সম্মানহানির চিন্তা থেকে মেয়েকে হত্যা করার কথা স্বীকার করেন আব্দুল কুদ্দুস খাঁ। আর টিভি
টাঙ্গাইলের কালিহাতির বাসিন্দা পারুল আক্তার। বাবার হাতে খুন হতে হবে তা হয়তো কখনও কল্পনাতেও আসেনি তার মনে। বাবা আবদুল কুদ্দুসের এমন নির্মম ও নৃশংসতার বীজ বপনের শুরুটা ২০১২ সালে। পরিবারের অমতে যখন বিয়ে করেন পারুল। পরবর্তীতে সংসারে অশান্তি শুরু হলে বাবাকে জানালে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার আশ্বাসে ফিরে আসতে বলেন। পরে তাকে বাসায় না এনে জয়পুরহাটের পাঁচবিবিতে নিয়ে হত্যা করা হয়।
রোববার (২২ জানুয়ারি) পিবিআই সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।
কুদ্দুস খাঁকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, সে স্বীকার করেছে— যে মেয়ের কারণে তার (কুদ্দুস) মানসম্মানের এত বড় ক্ষতি হয়েছে, সেই মেয়ের বেঁচে থাকার অধিকার নেই। পরে তাকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে তারা বঙ্গবন্ধু ব্রিজ পর্যন্ত যান। তারা সেখানে হাঁটতে হাঁটতে মেয়েটিকে ধাক্কা দিলে সে পড়ে যায়। এরপর মেয়েটির ওড়না দুই ভাগ করে একটি দিয়ে তার হাত বাঁধেন, অপর অংশ দিয়ে মুখ-গলায় টেনে শ্বাসরোধে হত্যা করে তুলসীগঙ্গা নদীতে ফেলে দেন।
এখানেই শেষ নয়। হত্যাকাণ্ডে জামাতাকে ফাঁসাতে মিথ্যা মামলা দিয়ে তা প্রমাণে আপ্রাণ চেষ্টা করে গেছেন। তার মায়াকান্না ব্যথিত করেছিল তদন্তকারী কর্মকর্তাদেরও। তবে শেষ রক্ষা হয়নি কুদ্দুসের। বিভিন্ন সংস্থার হাত ঘুরে যখন ঘটনার কুলকিনারা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন পিবিআই ঘাতকের সাত বছর আগে বন্ধ করে দেওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে রহস্যের জট খোলে। মেয়েকে হত্যার কথা স্বীকার করেন আবদুল কুদ্দুস।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ভুল হয়েছে কাজটা। এ সময় তিনি অনেক কান্নাকাটি করেন।
এ ঘটনায় সহায়তাকারী হিসেবে মোকা মণ্ডল নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মিথ্যা মামলায় বর্তমানে কারাগারে বন্দি পারুলের স্বামী নাসির উদ্দিন।
আমাদের সময়.কম
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments