রাহাদ সুমন,, বিশেষ প্রতিনিধি: বরিশাল-২ আসনের অন্তর্গত বানারীপাড়া উপজেলা। এখানকার আরেকটি উপজেলা হলো উজিরপুর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এই দুই উপজেলায় অতীতের সব রেকর্ডকে পিছনে ফেলে শিক্ষার প্রসার ঘটাতে অনেকটা এগিয়ে রয়েছে।
এই দুই উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু বন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে নতুন নতুন বহুতল ভবন নির্মাণ করে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম শিক্ষা ক্ষেত্রে এক অভূতপূর্ব জাগরণী সৃষ্টি করেছেন।
এরই ধারাবাহিকতায় সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মডেল বিদ্যাপিঠে একটি চারতলা বিশিষ্ট নতুন ভবনের কাজ শুরু হতে যাচ্ছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপির একান্ত প্রচেষ্টায় ২কোটির বেশি মূল্যে নির্মিত হচ্ছে বিদ্যালয়ের এ নতুন ভবন।
সোমবার ৭জুন সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মমকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রিপন কুমার সাহা, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোকন কুমার, ঠিকাদারী প্রতিষ্ঠান হালিম এ্যান্ড কোম্পানীর সত্ত্বাধিকারী, বরিশাল সদর উপজেলা আওয়ামীং লীগের সাধারণ সম্পাদক ও আঞ্চলিক দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার প্রকাশক মো. মোফাজ্জেল হোসেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, কৃষক লীগের আহবায়ক এম এ ওহাব এবং প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদারের উপস্থিতিতে প্রাথমিক মাপ সম্পাদন করা হয়েছে। নিলাম হওয়া পুরাতন ভবন অপসারণের পরপরই সেখানে
নতুন ভবনের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রসঙ্গত সংসদ সদস্য মোঃ শাহে আলম এ বিদ্যালয়ের প্রাক্তন শিব্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়শনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ঢাকায় ভারতীয় হ ...
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
সব মন্তব্য
No Comments