বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নে ক্রীড়াসমাগ্রী প্রদান করা হয়েছে। আজ ১২ নভেম্বর ২০২৩ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি এসব ক্রীড়াসামগ্রী হল প্রাধ্যক্ষদের নিকট হস্তান্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ঢাবি স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধক্ষ্য অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। এছাড়া, বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশব্যাপী খেলাধুলার উন্নয়নে নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ক্রীড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সফলতা অর্জনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে এবং জীবনের নানা সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়ায় সাফলতা অর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
ক্রীড়া সামগ্রী প্রদানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম বিশেষ করে খেলাধুলায় অংশগ্রহণ ও উৎসাহ প্রদানে ক্রীড়াসামগ্রী গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মাঝে এরকম ক্রীড়াসামগ্রী আরও প্রদানের প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments