স্টাফ রিপোর্টার: জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় ঢাকায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জিপিওর সামনে জাসদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে জিরো পয়েন্ট, পল্টন মোড় ও প্রেসক্লাব হয়ে আবার জাসদ কার্যালয়ের নীচে এসে শেষ হয়।
সমাবেশ থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলার মিথ্যা রায় বাতিল এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
এছাড়া বিদ্যুৎ লোডশেডিং কমানো, গ্যাস সংকট নিরসন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মববাদ-মবসন্ত্রাস নির্মূল, সাম্প্রদায়িকতার অবসান, মাজার-খানকা, মন্দির-প্যাগোডা-গীর্জায় হামলা বন্ধের দাবিতেও নেতা-কর্মীরা শ্লোগান দেন।
মিছিলে মুক্তিযুদ্ধের চেতনাবাহী শ্লোগান, বেকারদের কর্মসংস্থান এবং কথায় কথায় কলকারখানায় শ্রমিক ছাটাই বন্ধের দাবিতে মুখরিত ছিলো যুব জোটের ২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments