স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রস্তাবিত ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ (Multinational Maritime Defense Alliance) নামে একটি কথিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে যুক্ত করার যে আলোচনা চলছে, তার বিরোধিতা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। বৃহসপ্তিবার (৬ আগস্ট) রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভায় এ অবস্থান তুলে ধরা হয়।
দলের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য হুমায়ুন কবির, সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, আন্তর্জাতিক কমিটির সভাপতি আবদুস সালাম খান প্রমুখ।
সভায় এনডিএফ নেতারা বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো সামরিক বা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সম্পৃক্ততা দেশের স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের দাবি, এমন জোটে যুক্ত হলে বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হয়ে পড়তে হতে পারে, যা দেশের জাতীয় স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের উচিত কোনো সামরিক জোটে সম্পৃক্ত না হয়ে স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা। এনডিএফের মতে, দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করাই বেশি গুরুত্বপূর্ণ।
দলটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দেশের জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে এবং এমন কোনো আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়া উচিত হবে না, যা ভবিষ্যতে বাংলাদেশের কৌশলগত অবস্থানকে জটিল করে তুলতে পারে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments