মোংলা ( বাগেরহাট ) থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন অঞ্চলের নদী-খাল দখল, দুষণ ও বিষমুক্ত করুন। সুন্দরবনের প্রাণ পশুর নদী বাঁচান, সুন্দরবন বাঁচান। নদী নির্ভর মানুষের অধিকার ও নদীর স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসুন। নদীগুলো ক্রমাগত অস্তিত্ব হারাচ্ছে। নদী ও মানুষের জীবন অবিচ্ছেদ্য। নদীকে অবহেলা করার সুযোগ নেই। নদী রক্ষায় আইনের প্রয়োগ বাড়াতে হবে। ২৬ সেপ্টেম্বর রোববার সকালে বিশ্ব নদী দিবস উপলক্ষে মোংলার মেরিন ড্রাইভ রোডে চরকানার পশুর নদীর পাড়ে মানববন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও বাদাবন সংঘ'র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
"মানুষের জন্যে নদী" শ্লোগানে রোববার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) এর আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তব্য রাখেন সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা প্রসক্লাবের সাধারন সম্পাদক আমির হোসেন আমু, বাপা নেতা নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, বাদাবন সংঘ'র রাকেশ সানা, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, শেখ রাসেল, মেহেদী হাসান বাবু প্রমূখ। মানববন্ধন শেষে সকাল ১১টায় চরকানা পশুর নদীর পাড়ে "নদী মাতৃক বাংলাদেশ" শীর্ষক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক প্রদীপ অধিকারী, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মজনু গাজী। এছাড়া বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপা, ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও বাদাবন সংঘ'র আয়োজনে রোববার বেলা সাড়ে ১২টায় পশুর নদীতে প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালন করা হয় এবং নদীতে শিশুরা কাগজের নৌকা ভাসিয়ে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ...
ডেস্ক রিপোর্ট: ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদে ...
সব মন্তব্য
No Comments