স্টাফ রিপোর্টার: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার ২৯ জুলাই ২০২৬ সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। ডিবির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এই গ্রেপ্তার কার্যকর করা হয়।
এর আগে একই দিন দুপুরে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন লতিফ সিদ্দিকী। সাংবাদিকদের তিনি জানান, সকালে তিনি জানতে পেরেছেন শাপলা চত্বরের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পুলিশ গ্রেপ্তার না করলে তিনি আগামী রবি বা সোমবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন। তিনি বলেন, আমি আদালতে এসেছি যাতে কেউ মনে না করে আমি আত্মগোপনে গেছি।
উল্লেখ্য, গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লতিফ সিদ্দিকীসহ ৪১ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় আনীত অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত সংস্থা শাপলা চত্বরকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ৪টি স্থানে ৫৮ জনের মৃত্যুর তথ্য শনাক্ত করেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন বলে তদন্তে উঠে এসেছে।
এই মামলায় আগে থেকেই হেফাজতে থাকা ১০ জন আসামিকে ১৬ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত বছর ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করা হয়েছিল এবং শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। ওই সময় তিনি আদালতের প্রতি আস্থা নেই বলে জামিন আবেদন করেননি বলেও জানিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments