ডেস্ক রিপোর্ট:“করোনা প্রতিরোধ যুদ্ধে জয়ী হতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।”-বললেন সামাজিক সংগঠন জনলোক ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুট) উদ্যোক্তাবৃন্দ। ১৬ জুলাই রাতে করোনা প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় এ মন্তব্য করে উদ্যোক্তারা বলেন, করোনা মহামারী প্রতিরোধে দেশের সব মানুষকে ভ্যাকসিন প্রদান করতে হবে। কিন্তু এই মুহুর্তে সেটা সম্ভয় নয় বলে বিশ^ স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনলোক ও গ্রাসরুট সারাদেশে সেই কাজটি আন্তরিকতার সাথে চালিয়ে যাচ্ছে।
১৬ জুলাই রাত ১০ টায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনলোকের কেন্দ্রীয় সমন্বয়ক রফিকুল ইসলাম সুজন, গ্রাসরুটের সিইও হিমাংশু মিত্র, জনলোকের কেন্দ্রীয় সদস্য মুক্তার হোসেন, তানভীর রুসমত, শামীমা সুলতানা শাওন, গ্রাসরুটের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহনাজ বেগম, সাংগঠনিক সম্পাদক আবিদা সুলতানা, ক্যাশিয়ার খাদিজা নাসরিন সোমা, নারায়নগঞ্জ জেলা সভাপতি নার্গিস আহমেদ, ঢাকা দক্ষিণের সম্পাদক সাবিহা সিদ্দিকা, খুলনা জেলা সভাপতি আমেনা বেগম পিয়া, আরপি নিউজের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, গ্রাসরুটের মৌলভীবাজার জেলা পরামর্শক দাপস ঘোষ প্রমুখ।
উদ্যোক্তরা বলেন, সারাদেশে সংক্রমণ ও মৃত্যুর মিছিল জ্যামিতিক হারে বাড়লেও এখনো মানুষ করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে বেশ উদাসীন। ফলে আগামী ঈদ পরবর্তী সময়ে দেশে করোনা মহামারী বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। আর তা যদি হয় তাহলে বিদ্যমান স্বাস্থ্যসেবার কাঠামো দিয়ে তা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। সুতরাং মহামারী প্রতিরোধে সকলকে শারীরিক দূরত্ব মেনে চলা, বার বার সাবান দিয়ে হাত ধোয়া ও বাইরে গেলে মাস্ক পরা জরুরি। উদ্যোক্তারা দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করে দেশের ব্যাপক জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments