স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, সামরিক শাসক এবং বিএনপি-জামাত ‘বাংলাদেশ ট্রেন’কে লাইনচ্যুত করে বাংলাদেশের বুকের উপর ‘পাকিস্তান ট্রেন’ চাপিয়ে দিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ও মহাজোট আবার ‘বাংলাদেশের ট্রেন’কে লাইনে প্রতিস্থাপন করেছে। বাংলাদেশের ট্রেন মুক্তিযুদ্ধ ও সংবিধানের নির্দেশনা অনুযায়ী চলছে। বিএনপি-জামাত মুক্তিযুদ্ধ ও সংবিধান অনুযায়ী চলা ‘বাংলাদেশ ট্রেন’কে লাইন চ্যুত করে আবার ‘পাকিস্তান ট্রেন’ চালানোর দেশবিরোধী রাজনীতি করছে। জনাব ইনু বলেন, বাংলাদেশকে বাংলাদেশের পথে রাখতে বিএনপি-জামাত-জঙ্গিবাদী-মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তি তথা পাকিস্তানপন্থার রাজনীতিকে শুধু প্রশাসনিক-আইনগত-রাজনৈতিকভাবেই না, দার্শনিক-আদর্শিক-সাংস্কৃতিকভাবে পরাজিত করে বাংলাদেশ এগিয়ে চলার পথ নিরাপদ করতে হবে। জনাব ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে ট্রেন চলছে, এই ট্রেনে কিছু ঘরকাটা ইঁদুর-উইপোকা উঠে পড়েছে। এই দুর্নীতিবাজ-লুটেরা-ঘরকাঁটা ইঁদুর-উইপোকাদের বিষ দিয়ে মেরে উন্নয়নের ফলাফল ও অধিকার জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বৈষম্যের অবসান করতে সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে অর্থনীতি-রাষ্ট্র-প্রশাসনকে পুনর্গঠন করতে হবে।
জনাব হাসানুল হক ইনু এমপি আজ ১০ অক্টোবর রবিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সদ্যপ্রয়াত বীরমুক্তিযোদ্ধা লক্ষ্মীপুরের শিল্পপতি জাসদ নেতা আকতার হোসেন চৌধুরীর শোক সভায় ভাষণদানকালে এ বক্তব্য রাখেন। জাসদ স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভায় বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, রায়হান ফেরদৌস মধু, হামদে রাব্বি, ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদ আকবর হোসেন চৌধুরী পলাশ, মরহুম আকতার হোসেন চৌধুরীরর স্ত্রী চৌধুরী রুমানা তাবাসসুম বেগ, এড. রাজ্জাকুল চৌধুরী প্রমূখ। সভা পরিচালনা করেন জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ সেলিম।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments