ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনা ফরিদপুর উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মোসা. জেসমীন আরা । শুক্রবার উপজেলার শাকপালা গ্রামের মো. আবু হানিফের মেয়ের ও রামনগর গ্রামের মো.মাসুদের ছেলের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।।মেয়ের বয়স ১৪ বছর ।এই বাল্যবিয়ের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক কনের বাড়ীতে ছুটে যান এবং বাল্য বিবাহ বন্ধ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,প্রাপ্ত বয়স্ক না হলে মেয়ের বিয়ে দেওয়া যাবেনা।প্রাপ্ত বয়স্ক না হলে ছেলে ও মেয়ের বিয়ে দিবে না বলে ছেলেও মেয়ের বাবা মুচলেখা দেন এবং তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭ এর ৮ মোতাবেক ভ্রামমান আদালতে মেয়ে ও ছেলের বাবাকে ১৫,০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments