মহসিন মিয়া লিটন, বরিশাল প্রতিনিধি: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বিদায় ও বরণ অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে অত্র দপ্তরের মিলনায়তনে নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারবৃন্দ। আনুষ্ঠানিকভাবে অত্র দপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী আ.ট.ম মারুফ আল ফারুকী, নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামসহ ৮ জন কে বিদায় ও নবাগত তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, সহকারী প্রকৌশলী এইচ এম আবদুর রহমান, মোঃ সরোয়ার হোসেনসহ ৭ জনকে বরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী তত্বাবধায়ক প্রকৌশলী আ.ট.ম মারুফ আল ফারুকী, নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, উচ্চমান সহকারী রতন কুমার দাস, নবাগত তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, সহকারী প্রকৌশলী এইচ এম আবদুর রহমান, মোঃ সরোয়ার হোসেন, ঠিকাদার মোঃ হান্নান মল্লিক, মোঃ মানিক হোসেন, আজিম সরোয়ার দিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলরাম কুমার মন্ডল, হাদিউজ্জামান খান, আবু সালেহ মোঃ নুরনবী। অনুষ্ঠানে ঠিকাদারগণ, কর্মকর্তা ও কর্মচারীগণ নবাগত কর্মকর্তা ও বিদায়ী কর্মচারীরাদের ফুলদিয়ে বরণ করে নেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান ও ঠিকাদার জুবায়ের।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায ...
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
সব মন্তব্য
No Comments