রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারের কামারপট্টিতে অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। সোমবার (৮ জানুয়ারী) মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে বন্দর বাজারের কামারপট্টিতে অগ্নিকান্ডের খবর পেয়ে বানারীপাড়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনার পূর্বেই সুধীর কর্মকার,গণেশ কর্মকার ও ঝালাইকার কৃষকান্ত রায়ের মেশিন ও মালপত্রসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশের রোদেলা শপিং মল আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ লক্ষাধিক টাকার মত হবে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আগুনের লেলিহান শিখা বন্দর বাজারে ছড়িয়ে পড়ে আরও বড় ধরণের ক্ষতির কারন হতে পারতো। অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান চোকদার বন্দর বাজারের কামারপট্টির টিন-কাঠের এ মার্কেটের মালিক। এদিকে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক ক্ষতিগ্রস্তদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া মঙ্গলবার (৯ জানুয়ারী) সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার ও থানার ওসি মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন। ইউএনও এসময় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments