পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, যারা ঢাকাসহ দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন তাদের সদস্য করে গঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক পরিষদ। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজ রুম এডিটর অমিতাভ রহমান।
বুধবার (১৯ জুন) ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর অমিতাভ রহমানকে আহবায়ক ও দি ডেইলি ট্রাইবুনালের বিশেষ প্রতিনিধি সাজেদুল ইসলাম রাজু শিকদারকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
নতুন সদস্য সংগ্রহ ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আহবায়ক কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের গঠিত হবে রাবি সাংবাদিক পরিষদ। পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগে সিনিয়র সদস্যদের মতামতকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। বিস্তারিত তথ্যের জন্য সংগঠনের আহবায়ক অমিতাভ রহমান এবং সদস্য সচিব রাজু শিকদারের সাথে যোগাগোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
সব মন্তব্য
No Comments