মো.পাভেল ইসলাম রাজশাহী: দু’টি ট্রেনই চলন্ত,স্টেশনের অদূরে একই লাইনে। গতি কম থাকায় মুখোমুখি দুই ট্রেন থেমে যায়। এর পরে একটি ট্রেন পিছু হটে অপরটিকে যেতে দেয়। ফলে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় দু’টি ট্রেন ও ট্রেনের যাত্রীরা।
সোমবার (১ আগস্ট) রাজশাহী-রহনপুর রুটের শিতলাই রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি।
শিতলাই রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল মতিনের বরাত দিয়ে রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আনিসুজ্জামান জানান, সকাল পৌনে ১০টার দিকে কমিউটার এক্সপ্রেস ও মহানন্দা এক্সপ্রেসের মধ্যে এই ঘটনা ঘটে।
তবে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর লাইন ধরে স্টেশনে ঢুকছিল। ওই সময় একই লাইনে রহনপুর থেকে থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেস ঢুকে পড়ে। ওই সময় দুটি ট্রেনেরই গতি কম ছিল। পরে পিছু হটে ২ নম্বর লাইন দিয়ে কমিউটার এক্সপ্রেস বেরিয়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, শিতলাই রেলওয়ে স্টেশনে খুব কম ট্রেন যায়। প্ল্যাটফর্ম লাইনটা সাধারণত নিরাপদ রাখা হয়। আউট সাইড করে আরেকটি ট্রেন ঢুকানো হয়। এখানে একটি ট্রেন প্ল্যাটফর্ম লাইনে থাকার পরও আরেকটি ট্রেন সামান্য ঢুকে পড়েছিল। পরে একটি ট্রেন পেছনে এনে আউট সাইড দিয়ে বের করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, এখানে ট্রেনচালক সিগন্যাল অমান্য করেছিলেন, নাকি স্টেশন মাস্টারের গাফিলতি ছিল তা তদন্ত করে বের করা হবে। দায়িদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীমকুমার তালুকদার আরও বলেন, প্রাথমিকভাবে শুনেছি পয়েন্টম্যান ভুল করেছে। একটি ট্রেন লাইনে থাকলেও পয়েন্টম্যান অন্য ট্রেনকে ঢোকার সিগন্যাল দিয়েছে। একজন ট্রাফিক ইন্সপেক্টরকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। যার বা যাদের গাফিলতিতে এটা হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments