স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার ২৫ বছরের রজতজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করে দিনব্যাপী বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান—‘ঐতিহ্য রাইটার্স ডে’।
শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হওয়া লেখক–প্রকাশক–পাঠকের এই মিলনমেলা হয়ে ওঠে আনন্দ, স্মৃতি, অনুভূতি ও সৃষ্টিশীলতার এক অনন্য সমাবেশ।
গত ২৫ বছরের যাত্রায় ঐতিহ্যের প্রকাশনায় যুক্ত হয়েছেন ১০০০+ লেখক, আর নবীনদের উৎসাহিত করার লক্ষ্যে ঐতিহ্য তার সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত প্রকাশ করেছে ৩০০+ লেখকের প্রথম বই।
লেখকদের হৃদ্যতা, পরিশ্রম, সৃজনশীলতা ও বিশ্বাসেই ঐতিহ্য আজ সমৃদ্ধ ও প্রতিষ্ঠিত। ঐতিহ্যের প্রেরণা ও প্রাণ এই লেখক ও পাঠকগণ। লেখক-পাঠক-প্রকাশক সম্পর্ককে চির জাগরূক রাখতেই আজ আয়োজন করা হয় এই বিশেষ দিনটির।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিল—ঐতিহ্যের লেখক আড্ডা, লেখকদের জন্য ক্রেস্টসহ বিভিন্ন উপহার, পাঠকদের সঙ্গে সাক্ষাৎ, অটোগ্রাফ ও আলাপচারিতা এবং লেখক উপস্থিত থাকাকালীন তাদের বইয়ে অতিরিক্ত ৩% বিশেষ ছাড়।
‘ঐতিহ্য রাইটার্স ডে’তে ৩০০+ লেখকের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সারাদিনজুড়ে অসংখ্য পাঠকের আগমন বাংলা একাডেমি প্রাঙ্গণকে পরিণত করে উৎসবমুখর পাঠক–লেখক মিলনকেন্দ্রে। দিনের আনুষ্ঠানিকতা শেষে পরিবেশিত হয় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অপরাহ্ণ, যা সবাইকে করে বিমোহিত।
রজতজয়ন্তীর এই বিশেষ আয়োজন লেখক–পাঠকের বন্ধনকে আরও দৃঢ় করেছে এবং সৃষ্টিশীল শক্তিকে করেছে অনুপ্রাণিত—এমনটাই আমাদের বিশ্বাস। ভবিষ্যতেও এই সহযোগিতা ও সৃজনযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ রাখি আমরা।
উল্লেখ্য, বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৫’ চলবে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা। বুক কার্নিভালে এই বছর ঐতিহ্যের প্যাভিলিয়নে থাকবে ২৫+ নতুন বই, ২৫০০+ বই ও ২৫টি রচনাবলি এবং সর্বোচ্চ ৭১% পর্যন্ত ছাড়সহ নানা অফার ও উপহার। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে—ঐতিহ্য প্রকাশিত রচনাবলির আলাদা খণ্ড নামমাত্র মূল্যে (মাত্র ৫০ থেকে ৩০০ টাকায়) কেনার সুবর্ণ সুযোগ।
কার্নিভালে অংশ নিয়েছে—ইসলামি বই প্রকাশনা প্রতিষ্ঠান ‘ইলহাম’, শিশুতোষ বই প্রকাশনা প্রতিষ্ঠান ‘কাকাতুয়া’, বাংলাদেশের ইংরেজি সাহিত্যের একমাত্র প্রকাশনা প্রতিষ্ঠান ‘গ্রিপারমার্ক’ ও নান্দনিক নোটবুক ও বুকমার্ক প্রকাশনা প্রতিষ্ঠান ‘নু বুকস বাই নুবাহা’। তাদের বই, নোটবুক ও বুকমার্কেও বিশেষ ছাড় চলছে।
এছাড়াও অংশ নিয়েছে বই বিপণন প্রতিষ্ঠান ‘নির্বাচিত’। নির্বাচিত’তে মজুদ থাকা বাংলাদেশের উল্লেখযোগ্য প্রায় সকল প্রকাশনীর বইয়ে থাকবে ৩০% পর্যন্ত ছাড়। মজুদ বিদেশি বইয়ে (বাংলা, ইংরেজি) প্রদত্ত মূল্যের উপর ১৫% পর্যন্ত ছাড়ও থাকছে।
আজ থেকে প্রতিদিন থাকছে ‘টক উইথ রাইটার’ শিরোনামে লেখকদের একক, যুক্ত ও যৌথ আড্ডা। আগামীকাল অতিথি হিসেবে থাকবেন কথাসাহিত্যিক, রাজনীতিবিদ ও চিকিৎসক দেওয়ান সালাউদ্দিন বাবু।
এছাড়াও থাকছে ফোক মেহফিল, রিডার্স ক্লাব ডেসহ নানান আয়োজন।
স্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকে সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় নৃত্য উৎসব ২০২৬"। নৃত্য ও সংস্কৃতির বিকাশে এ আয়োজন নতুন প্র ...
অনিক রায়, ফরিদপুর অফিস : ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফরিদপুর শহরের বাংলাদেশ শিশু একাডেমি অড ...
লুতুব আলি:পঁচিশে বৈশাখ, আজ আকাশে তোমারই মুখ, জোড়াসাঁকোর বাতাসে ভাসে গীতাঞ্জলির সুখ। কলম ধরেছিলে তুমি, জেগেছিল মহাদেশ, একটি মানুষের গানে গেয়েছিল সারা বিশ্বের দেশ।শান্ ...
সব মন্তব্য
No Comments