স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের (বিআরজেএ) উদ্যোগে শুক্রবার, ১৫ আগস্ট, বাদ আছর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাব মসজিদের ইমাম মনির হোসেন। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বিআরজেএ-এর চেয়ারম্যান শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়া আধিপত্যবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে দীর্ঘ কারাবরণ করেছেন। আমরা আশা করি, গোটা জাতি দেশনেত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে তার লক্ষ্যস্থানে পৌঁছে দেবে।” তিনি আরও বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতা রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করুছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশ পুনঃগঠন করবো ইনশাল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এ কে এম মহসিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সাজেদুল ইসলাম, যুগ্ম মহাসচিব ইমরান আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, বেলাল উদ্দিন আহমেদ, রাসেল আহমেদ, মোঃ মতিউর রহমান সরদার, এম এইচ প্রিন্সসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments