সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ সিংড়ায় মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুন) সঁন্ধ্যায় স্থানীয় স্কুল মাঠে এই খেলার আয়োজন করে খেজুরতলা ফুটবল একাদশ। খেলায় ট্রাইবেকারে হাবিল ট্রেডার্স আগপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় ঢাকোপাড়া জুনিয়র স্পোটিং ক্লাব। পরে চ্যাম্পিয়ান ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের মাঝে ফ্রিজ উপহার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
অনুষ্ঠানে লালোর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি লতিফুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, ইউএনও এম এম সামিরুল ইসলাম, এসিল্যান্ড মো. আল ইমরান, ওসি নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা আ’লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, লালোর ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ, ইউনয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এস এম রুবেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাশার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: '৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল। গত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার, ৭ মে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বিসিবি। নি ...
ডেস্ক রিপোর্ট: পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ ...
ডেস্ক রিপোর্ট: সারাদেশে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মহোৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর চতুর্থ দিনে মাঠ মাতিয়েছেন চট্টগ্রাম ও ঝিনাইদহের দুই খুদে বিস্ময়। ফুটবলে পটিয়ার মাইরিন আক্তারের হ্যাটট্রিক আর ...
সব মন্তব্য
No Comments