
আলমগীরের মেয়ে আখিঁ আলমগীর রাত ২ টা ৫৪ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, কে বা কারা আব্বুকে নিয়ে গুজব ছড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, আব্বু অনেক ভালো, নিরাপদ এবং সুস্থ আছেন।’
ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘দয়া করে অমানুষের মত গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান। এত ঘৃন্য কাজ কিভাবে করতে পারেন?আমরা আসলে হতবাক। মানুষ কতো নিচে নেমে যেতে পারে!’
এর আগে গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়েছিলো।
হাসপাতালে অসুস্থ সংস্কৃতি অঙ্গনের বরেণ্য শিল্পীদের নিয়ে এমন গুজব নতুন কিছু নয়। এর আগেও রাজ্জাক, এ টি এম শামসুজ্জামান, প্রবীর মিত্র, এন্ড্রু কিশোর, ওমর সানি, মৌসুমীদের মতো শিল্পীদেরও মারা যাওয়ার আগে একাধিকবার মেরে ফেলেছেন কে বা কারা। কিছুদিন আগে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্রের আরেক বরেণ্য অভিনয়শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুককে নিয়েও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments