ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। শুধু বাংলাদেশেরই নয়, গোটা বিশ্বের ক্রিকেট আইকন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
অন্যদিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বেশি আলোচিত চিত্রনায়িকা পরীমনি। যাকে ঘিরে গত দু মাস ধরে নিয়মিত সংবাদ প্রকাশ হচ্ছে।
ঢাকাই ছবির এই চিত্রনায়িকা শিগগিরই ছুঁয়ে ফেলতে যাচ্ছেন সাকিব আল হাসানকে। হয়ত সাকিবকে ছাড়িয়েও যাবেন অচিরেই।
প্রশ্ন উঠতে পারে, একজন খেলোয়াড়ের সঙ্গে একজন অভিনয়শিল্পীর প্রতিযোগিতা কী করে হচ্ছে? কোনো দিক দিয়ে ২২ গজের তারকাকে ছাড়িয়ে যাচ্ছেন রূপালি পর্দার গ্ল্যামার কুইন! দুজনের ক্ষেত্র দুটি সম্পূর্ণ আলাদা।
অবশ্য একটি জায়গায় একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সেটা হলো বাংলাদেশে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে।
দুজনেই ফেসবুকে বেশ সক্রিয়। ফেসবুকে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি প্রায় দেড় কোটি ফলোয়ার সাকিব আল হাসানের।
দেখা যাচ্ছে, এই মুহূর্তে ফলোয়ারের সংখ্যায় সাকিবের কাছাকাছি চলে এসেছেন পরীমনি। খুব দ্রুতগতিতেই এগুচ্ছে তার ফলোয়ার সংখ্যা।
মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত ফেসবুক পেজে সাকিব আল হাসানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৮৮৫। অন্যদিকে একই সময়ে পরীমনির ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৮ হাজার ২২১। অর্থাৎ ৪ লাখ ৯০ হাজার ৬৬৪ পিছিয়ে পরীমনি।
এ সংখ্যা অনেক হলেও সম্প্রতি পরীমনির ফলোয়ার যে হারে বাড়ছে তাতে সাকিবকে কম সময়ের মধ্যে ধরে ফেলা অসম্ভবের কিছু নয়।
গত কয়েক মাসে তেমনটাই দেখা গেছে। ফলোয়ার বাড়ার হারে সাকিবের চেয়ে এগিয়েছিলেন পরীমনি। চলতি বছরের জুনের প্রথম দিকেও ‘বিশ্বসুন্দরী’খ্যাত নায়িকার ফলোয়ার সংখ্যা ছিলো ১ কোটি ১৭ লাখ।
এরপর গত ৭ জুনের বোটক্লাব কাণ্ড ও ৪ আগস্ট র্যাবের হাতে গ্রেফতার হয়ে কারাবরণের পর হু হু করে বেড়েছে এ নায়িকার ফ্যান-ফলোয়ারের সংখ্যা।
এই সময়ের মধ্যেই পরীমনি ছাড়িয়ে যান সাকিবের সতীর্থ আরেক ক্রিকেট তারকা মুশফিকুর রহিমকে। মিস্টার ডিপেন্ডেবলের ফেসবুক ফলোয়ার সংখ্যা এখন ১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৭১৯ জন।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments