স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ২৩ জুন তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইয়াসীন এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তথা আদালতের ওপর নির্ভর করছে। দলটি মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি না, সে বিচারের পরই বিষয়টি নির্ধারিত হবে। তিনি আরও জানান, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকবে। এই অবস্থায় আওয়ামী লীগ যদি কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করে, তাহলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক তৎপরতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের পক্ষে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পরিচালনার সুযোগ নেই। আমার মনে হয় তারা প্রতীকী কারণে মাঠে অবস্থান করছেন। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের বড় ধরনের সাংগঠনিক সক্ষমতা না থাকলেও ছোটখাটো নাশকতা করার মতো ক্ষমতা থাকতে পারে। তবে সরকার যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় সজাগ রয়েছে।
উপদেষ্টা স্পষ্ট করেন, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার ক্ষেত্রে অন্য কোনো রাজনৈতিক দলের ভূমিকা বা অবস্থান কী হবে, সেটি সংশ্লিষ্ট দলের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তিনি বলেন, একটা পক্ষ চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। হয়তো অন্য কেউ কেউ চায় নিষিদ্ধ না হোক। এ বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবে। মূলত আদালতের রায়ের ওপরই এখন দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments