স্টাফ রিপোর্টার: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধান নয়, ২০২৪ সালের রক্তাক্ত জুলাই বিপ্লবই আপনাকে ক্ষমতায় বসিয়েছে।আপনি শুধুমাত্র জুলাই শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী, সংবিধানের কারণে নয়।
আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারকে নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান,আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ১৪০০ শহীদ এবং হাজার হাজার আহত মানুষের আত্মত্যাগের ফলেই আজ আপনারা ক্ষমতায়। সেই রক্তের ঋণ অস্বীকার করার কোনো সুযোগ নেই।
তিনি প্রশ্ন তুলে বলেন, আপনারা যদি বারবার ৭২-এর সংবিধানের দোহাই দেন, তাহলে রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী,যেহেতু তিনি পলাতক প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র পাননি,তাহলে কি এখনো আগের প্রধানমন্ত্রীই বহাল আছেন?বাহাত্তরের সংবিধান অনুযায়ী শেখ মুজিব এখনও জাতির জনক ও স্বাধীনতার ঘোষক। বর্তমান সরকারের একমাত্র বৈধতা চব্বিশের গণঅভ্যুত্থান থেকে এসেছে, সংবিধান থেকে নয়।
তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী ‘জুলাই সনদ’এর প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে হবে। জনগণের জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই শুভ হয় না।
শেষে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনগণের আত্মত্যাগের মর্যাদা দিতে হলে দ্রুত সংস্কার ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন বিকল্প নেই ।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments