ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি শনিবার ( ৬ সেপ্টেম্বর ২০২৫ ) এক বিবৃতিতে গতকাল ৫ সেপ্টেম্বর ২০২৫ রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর এলাকায় আগাম ঘোষণা দিয়ে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে নূরা পাগলার কবর হতে লাশ উত্তোলন ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিগত ৫ আগস্টের পর একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তৌহিদী জনতার নামে মব সৃষ্ট করে দেশের পীরের দরগাহ, মাজার শরীফ, ধর্মীয় অনুষ্ঠান হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে চলেছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর গোয়ালন্দে এ নৃসংশ—বর্বর ঘটনা ঘটিয়েছে। বিবৃতিতে বলা হয়, সরকারের নির্লিপ্ততায় মাজারে মব সৃষ্টি করে শতাধিক হামলার ঘটনায় দায়ীরা গ্রেফতার—বিচারের মুখোমুখি হচ্ছেনা। জাসদ কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে বলা হয়, সরকার ধর্মীয় উগ্রবাদ নিয়ন্ত্রণে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। জাসদের বিবৃতিতে আরও বলা হয়, রাজবাড়ী জেলার গোয়ালন্দে নূরা পাগলার কবর হতে লাশ তুলে জাতীয় মহাসড়কে প্রকাশ্যে অগ্নিসংযোগের এ ঘটনায় দ্রুত আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন ও ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments