ডেস্ক রিপোর্ট: ব্যাটারি রিকশা বন্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, বুয়েট প্রস্তাবিত রিকশাবডি, স্পিড নিয়ন্ত্রক উন্নত ব্রেকসহ ব্যাটারি রিকশা চলতে দেয়ার দাবিতে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সংগঠনের সভাপতি শাহাদাৎ খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক কমরেড জলি তালুকদার, বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শ্রমিকনেতা হযরত আলী, টিইউসি ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম, বস্তিবাসী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান। আরও বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম নেতা মকবুল হোসেন, আব্দুল হাকিম মাইজভান্ডারী, দেলোয়ার হোসেন, মো. হাসেম, সুমন মৃধা প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments