ফরিদপুর(পাবনা) প্রতিনিধি: বুধবার ফরিদপুর উপজেলায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ভাইস চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোপেষ চন্দ্র সরকার, হাসান আলী বিএসসি, তাসলিমা করিম। স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আল ইমরান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সমাজ সেবা অফিসার এমামুল হক। অনুষ্ঠান শেষে স্টল মালিক এবং কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইউএনও মোছা. শিরিন সুলতানা বলেন, কৃষকদেরকে সমবায় ভিত্তিতে জমিচাষ, রোপন এবং বপন করতে হবে। যাতে করে উন্নত প্রযুক্তির মাধ্যমে জমিগুলো চাষ করে অল্প খরচে অধিক ফসল উৎপাদন করা যায়। ছোট ছোট জমিতে আইল থাকায় এসব উন্নতি প্রযুক্তির মেশিনগুলো ব্যবহারে সমস্যা হয়। তাই তিনি সমবায় ভিত্তিতে কৃষকদের চাষাবাদ করার জন্য আহবান জানান।
নেত্রকোনা প্রতিনিধি: বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগান। পাশাপাশি চাষ করছেন নানা জাতের শাকসবজি, মসলা ও তেলজাতীয় ফসল। পালন করছেন হাঁস-মুরগি, কবুতর, ছাগল ও গ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের গুরুত্বপূর্ণ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পাট জাগ দেওয়ার সময় খাল ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
সব মন্তব্য
No Comments