স্টাফ রিপাের্টার: জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ইতিহাস বলে, মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়েছেন। জাতীয় পার্টির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জিএম কাদের এর অনুসারীরা। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে তৃণমূল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছে। জিএম কাদের এর নেতৃত্বেই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভুমিকা রাখবে। জাতীয় পার্টি হবে এদেশের আপামার জনতার ভরসার ঠিকানা। কোন ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহবানও জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার (৯ আগষ্ট) সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আরো বলেন, দেশে তীব্র রাজনৈতিক শূন্যতা বিরাজমান। দেশ পরিচালনায় অভিজ্ঞ রাজনীতিবীদদের দূরে রাখা হচ্ছে। ফলে দেশ, রাষ্ট্র, সরকার, প্রশাসন দূর্বল থেকে দূর্বলতর হচ্ছে। দেশের ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখন্ডতা ঝুঁকির মধ্যে পড়েছে। জাতীয় পার্টি খোলনলচে বদলে দেশের দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তরুণ, যুবক ও ছাত্রদের দেশ চালাতে জাতীয় পার্টির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি। দেশের মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সুদুর পরাহত মনে হচ্ছে। সব দলের সাথে আলোচনা করে দেশ বাঁচাতে হবে। ঐক্যমত সৃষ্টি করতে হবে। নির্বাচনকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা ও সদিচ্ছা দেখাতে হবে।
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরীফা কাদের, ইঞ্জিঃ ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিললুর রহমান খলিল মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
জাতীয় তরুণ পার্টির সভাপতি জাকির হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. মোড়ল জিয়াউর রহমানের সঞ্চালনায় তরুণ পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম, এনামুল হক তালুকদার, মোঃ মইনুদ্দিন মন্ডল খোকা, মোঃ শেখ কামাল উদ্দিন, মোঃ বোরহান, সুলতান আহমেদ, শ্রী শ্রী উৎপল সাহা, নূর মোহাম্মদ, মোঃ কাউসার আহমেদ, মাহবুবুল আলম তালুকদার, জহিরুল ইসলাম, মোঃ বদিউর রহমান, মনিরুজ্জামান হিরা, জাকির হোসেন রাজু, শাহীন হোসেন বুলেট, শেখ মোস্তফা, মোঃ সানোয়ার, মোঃ সোহেব মুন্সি, মোঃ বুলবুল খান, মোঃ আলমগীর হোসেন, মোঃ বিপ্লব আলম, মোঃ বেলাল হোসেন, শেখ মোস্তফা, আ.স.ম হাসান খান, মোঃ রাজ্জাক চৌধুরী, মোঃ মিরাজ হোসেন, আব্দুল হালিম হাওলাদার, মোঃ আমির হোসেন, আজিজুর রহমান শোভন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. গোলাম মোস্তফা, এ্যাড. লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন ডালু, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী, সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান, যুগ্ম সাংগঠনিক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, শেখ মোঃ সরোয়ার হোসেন, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ মোঃ জুবায়ের আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ টুলু, মোঃ সামছুল হক, মোঃ ফারুক সুজন, জাতীয় মটর শ্রমিক পার্টির সদস্য সচিব আব্দুর রহিম।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments