স্টাফ রিপোর্টার: বুধবার (২৫ চৈত্র ১৪৩২) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের বৈঠক সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে নির্ধারিত দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং একাধিক গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাসের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।
কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথম ৩০ মিনিট মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল, যেখানে তিনি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা সংশ্লিষ্ট বিভাগসমূহ, সমাজকল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত ছিল।
বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশসমূহ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা হওয়ার কথা ছিল। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ, হাম (মিজলস) টিকা এবং বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা।
আইন-প্রণয়ন কার্যসূচিতে সরকারি হিসাব নিরীক্ষা বিল, ২০২৬, Protection and Conservation of Fish (Amendment) Bill, 2026, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) বিল, ২০২৬ এবং পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন ও পাসের প্রস্তাব ছিল।
এছাড়া মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা কার্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল।
সংসদের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত কার্যসূচি অনুযায়ী, দিনটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট আলোচনায় পরিপূর্ণ হওয়ার কথা থাকলেও অধিবেশন সাময়িকভাবে মুলতবি করা হয়েছে। পরে অধিবেশন পুনরায় শুরু হলে নির্ধারিত কার্যসূচি অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments