প্রতাপ হোড়, প্রতিনিধি, সাতক্ষীরা
সাতক্ষীরার ভোমরায় ভারতীয় পেঁয়াজ মজুদের দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পেঁয়াজ মজুদ না করতে সতর্ক করা হয়েছে। সোমবার দুুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিনের নেতৃত্বে
ভোমরা স্থলবন্দরে কয়েকটি পেঁয়াজের আড়তে অভিযান চালানো ও জরিমানা করা হয়।
সাতক্ষীরার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, সংকট না থাকলেও বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৮০ থেকে ১শ’ টাকা বাড়ানো হয়েছে। বিভিন্ন আমদানিকারক ও ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ মজুদ করছেন,এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান চালানো হয়। এসময় মজুদের সত্যতা পেয়ে আখি ট্রেডার্সের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা,এস আর এন্টারপ্রাইজের ম্যানেজার মারুফ হোসেনকে ৫০ হাজার টাকা,আজাদ ইন্টারন্যাশনালের ম্যানেজার তাফসিরুল আলমকে ৩০ হাজার টাকা ও রাফসান ট্রেডার্সের ম্যানেজার দীপক কুমার সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, দাম আর না বাড়লেও বাজারে মিলছেনা পেঁয়াজ। অধিকাংশ খুচরা ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমান আদালতে জরিমানা হতে পারে,এমন আশঙ্কায় তারা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। অপরদিকে,ভোমরা স্থলবন্দরে গত তিনদিনে এক ট্রাকও পেঁয়াজ ঢোকেনি বলে জানিয়েছেন শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ইনামুল হক।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments