আনিছ আহমেদ শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে মাদকাসক্ত প্রতিবেশি এক যুবকের দায়ের কোপে দিতি (১৮) নামে সদ্য বিবাহিতা এক নববধূ নিহত হয়েছেন। ২৯ জুন বুধবার রাতে নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নববধূ দিতি স্থানীয় মুছা মিয়ার মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, নালিতাবাড়ী শহরের কালিনগর মহল্লার মৃত আব্দুল হামিদের ছেলে রহুল আমিন (২৫) মাদকাসক্ত। তার প্রতিবেশি মুছা মিয়ার মেয়ে দিতির গত বৃহস্পতিবার উপজেলার চেল্লাখালী সন্যাসীভিটা এলাকায় খাইরুল নামে এক যুবকের সাথে বিয়ে হয়। বিয়ের পর দিতিকে পিতার বাড়ি কালিনগর রেখে স্বামী খাইরুল পেশাগত কাজে কর্মস্থল ঢাকায় চলে যায়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে রহুল আমিন তার ভাবি রাহেলাকে নিয়ে দিতিদের বাড়িতে যায়। এসময় রাহেলা দিতিকে দরজা খুলতে বললে দিতি দরজা খুলে দেয়। সাথে সাথেই মাদকাসক্ত রহুল আমিন বটি দা নিয়ে দিতির মাথায় সজোরে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় দিতি।
পরে তার মা মনোয়ারা বেগমের ডাকচিৎকারে বাড়ির অন্যান্য লোকজন দৌড়ে এসে দিতিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দিতিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে নকলা এলাকায় পৌছামাত্র দিতির মৃত্যু ঘটে।
এদিকে খবর পেয়ে নালিতাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘাতক রহুল আমিনের ভাবি রাহেলাকে আটক করলেও রহুল আমিন পলাতক থাকে। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে রহুল আমিন নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পন করে এবং হত্যাকান্ডের দায় স্বীকার করে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন ও নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
সব মন্তব্য
No Comments