জরুরি নম্বর ১৬১১১
ডেস্ক রিপোর্ট: পুশ-ইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ৫ জুন বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করা হয়েছে। কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ-ইনের ঘটনা পরিলক্ষিত হয়নি।
সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশ-ইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সার্ভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নদীপথ ও দুর্গম চরাঞ্চলে স্পিডবোট ও হোভারক্রাফটের মাধ্যমে নিয়মিত টহল চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও জেলেদের সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহের নেটওয়ার্ক শক্তিশালী করা হয়েছে। যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া আছে মাঠপর্যায়ের সদস্যদের।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, আমরা সচেতন নাগরিকদের আহ্বান করছি পুশ-ইন সংক্রান্ত যেকোনো তথ্য কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ প্রদান করে পুশ-ইন রোধে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ থেকে পুশ-ইনের আশঙ্কায় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, পুলিশ ও কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড তাদের আওতাধীন উপকূলীয় ও নদী সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে।
সাভার (ঢাকা) সংবাদদাতা: প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রায় ২০ বছর পর ঢাকার আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কের দুই পাশের ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধমুক্তকরণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে।শনিবার ...
চট্টগ্রাম অফিস: বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় একটি বেইলি সেতু ধসে পড়ায় রাঙ্গামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুই পার্বত্য জেলার হাজারো মানুষ ...
ডেস্ক রিপোর্ট: আজ শনিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার, ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-পরিবেশের সম্পর্ক নিয়ে সচেতনতা বাড়াতে ১৯৯০ সাল থেকে জাতিসংঘ ও সদস্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে দিবসটি পা ...
সব মন্তব্য
No Comments