রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সবাই নতুন বই নেব, লেখা পড়ার মন দেব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বই বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১ টায়
বই বিতরণ উৎসব জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সাচনা বাজার উচ্চ বিদ্যালয় সহ সরকারী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়িজ্জেম হোসেন রতন। বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্টানের সভাপতি এম নবী হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী সহ সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়িজ্জেম হোসেন রতন বলেন, বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেত্রীত্বে সমগ্র দেশে একসাথে প্রায় ৪ কোটি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে। আমাদের সরকার শিক্ষা বৃত্তি সহ বিনামুল্য পড়া লেখার সুবিধা দিচ্ছেন, এমপি রতন সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments