মোঃ আহাছানুল মতিন নান্নু: ‘সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বোচাগঞ্জ (পুসাব)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুসাবের অ্যালামনাই সদস্য মো. হাসিবুল ইসলাম শান্ত, সহ-সভাপতি মো. রোজাইন রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. শাহরিয়ার কবির এবং আইসিটি ও প্রচার বিষয়ক সম্পাদক মো. জাকিরুল ইসলাম জনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. মারুফ হাসান পুসাবের এ পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে তরুণদের আরও বেশি করে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
পুসাবের নেতৃবৃন্দ জানান, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মধ্যেই কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে বৃক্ষরোপণ এবং চারাগুলোর পরিচর্যা কার্যক্রমও পরিচালনা করা হবে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments